তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে মাকে বাচাঁতে গিয়ে পিতার হতে নির্মমভাবে খুন হওয়া সুমনের(১৪) দাফন বুধবার রাত ১০টায় সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মালিপাড়া মসজিদ কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষের ঢল নামে। বুধবার (২৩ জুন) দুপুরে মর্মান্তিক এই ঘটনার পর বরগুনা জেলা হাসপাতাল মর্গে সুমনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর রাত সাড়ে ৯ টার দিকে অ্যাম্বুলেন্স যোগে সুমনের মরদেহ টিএন্ডটি রোডে নিজ বাড়িতে পৌঁছানো হয়।

এসময় সুমনের মা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সুমনের বাড়ির আশপাশ। তালতলী বাজারে নেমে এসেছে শোকের ছায়া । টিএন্ডটি রোডের মিল বাড়ি মাঠের জানাজায় ইমামতি করেন, তালতলী মদিনা মসজিদের ইমাম মুফতি মাওলানা মো. ইসমাইল হোসেন। জানাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৌতিক সংগঠনের নেতাকর্মী, ব্যাবসায়ী দিনমজুর সহ আপমার জনতা।

প্রসঙ্গত, আজ বুধবার উপজেলা শহরের টিএনটি সড়কের আসাদুল খাঁনের স্ত্রী সেলিনা বেগমের সংসারে প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথার কাটাকাটি ও মারামারি হতো। আজ আবার তাদের কথার কাটাকাটি। একপর্যায় স্ত্রী সেলিনা সন্তানদের নিয়ে বাবার বাড়ি রওনা হয়।

এতে আসাদুল বাধাদেয় এবং স্ত্রী ও সন্তানকে মারধোর করে সন্তানের গলাটিপে ধরে। সন্তান কে বাঁচাতে মা সেলিনা বেগম আসাদুলের বাহুতে কামড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আসাদুল বটি দিয়ে স্ত্রী সেলিনা বেগমকে কোপ দেয় স্ত্রীর শরীরের না লেগে ছেলে সুমনের কপালে কোপ লাগে।

মুহুর্তের মধ্যেই ছেলে সুমন মাটিয়ে লুটিয়ে পড়ে। মুমুর্ষ অবস্থায় সুমনকে আসাদুল ও স্থানীয়রা উদ্বার করে তালতলী হাসপাতালে নিয়ে আসে। ওই হাসাপাতালের চিকিৎসক ফাইজুর রহমান সঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

ছেলের অবস্থা খারাপ দেখে বাবা আসাদুল ছেলে সুমনকে আমতলী হাসপাতালে নিয়ে আসে। ওই হাসপাতালে ছেলেকে রেখেই বাবা আসাদুল খাঁন পালিয়ে যায়। পরে ওই হাসপাতালের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম ছেলে সুমনকে মুত্যু ঘোষনা করেন। তালতলী থানার ওসি মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, ঘাতক বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।