
মোঃ আলমগীর হোসেন মাটিরাঙ্গাঃ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন- শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। (২৭ সেপ্টেম্বর) সোমবার সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) মোঃ হেদায়েত উল্লাহ, এসময় পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতি ও আইন-শৃংখলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মাসিক আইন শৃঙ্খলা সভায় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী,মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মুনছুর আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ ফরাজী সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।