
মোঃ ছামিউল ইসলাম, জামালপুর প্রতিনিধিঃ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের উদ্যোগে ও জামালপুর আঞ্চলিক উন্নয়ন কমিটির ব্যবস্থাপনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ২০ মার্চ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপহার বিতরণ করা হয়।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রৌশিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথির বল্তব্য রাখেন -জাামালপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ আতিকুল ইসলাম ছানা,দেওয়ানগঞ্জ উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ইশতেখার হোসেন দিদার,সাবেক জেলা কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, ইসলাপুর উপজেলার সাবেক কমান্ডার মানিক মিয়া,নাংলা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা, বীর মুক্তিযোদ্ধা বাদল প্রমুখ। অনুষ্ঠানে ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বিশেষ উপহার তুলে দেন। এর পরে সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।