
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে অতিবৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার ১ আগস্ট বিকেল ৪ টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের এসবি বাজার, বহরবুনিয়া,ছাপড়াখালী,সুর্যমূখী এবং বারইখালী ইউনিয়নের উওর সুতালড়ী গ্রামের পানিবন্দি শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুদ্দিন উপস্হিত থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন স্কাউট কমিশনার মোঃ আবু সালেহ। এছাড়াও স্কাউট নেতা মশিউর রহমান মাসুম, হরিচাঁদ কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।