
ময়মনসিংহ সদরের খাগডহর এলাকায় র্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে।এ ঘটনায় অস্ত্রসহ ৪ জঙ্গিকে আটক করেছে র্যাব-১৪ । খবরটি নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান।
তিনি বলেন ,৪ সেপ্টেম্বর রাত ১২টার পরে র্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে খাগডহর এলাকায় অভিযান শুরু করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরাও পাল্টা গুলি ছুঁড়ে। পরে অভিযানের এক পর্যায়ে ৪ জঙ্গিকে আটক করে র্যাব।প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

শনিবার (৪ সেপ্টেম্বর) ভোর রাত ৫টার দিকে র্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এই খবর নিশ্চিত করেছেন। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান র্যাব কর্মকরতারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।