
নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহাদয় জনাব প্রবীর কুমার রায়, পিপিএম(বার) এর নির্দেশক্রমে লোহাগড়া থানা কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব তানজিলা সিদ্দিকার প্রধান আতিথ্যে অত্র থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শেখ আবু হেনা মিলন এর সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক এস আই জাকির হোসেনের সঞ্চালনায় উক্ত ওপেন হাউস ডে পালিত হয়েছে।
ওপেন হাউস ডে উপলক্ষে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল হান্নান রুনু, লোহগড়া পৌর মেয়র জনাব সৈয়দ মসিয়ুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যানঃ কাজি বনি আমিন, ও লোহাগড়া পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ সহ লোহাগড়া পৌরসভার গণ্যমান্য ব্যক্তিবর্গ গন খোলা মেলা আলোচনার মধ্য দিয়ে সর্বোপরি আইন-শৃঙ্খলা রক্ষার্থে, মাদক,কাইজা, বাল্যবিবাহ, চুরি ডাকাতি ছিনতাই, চাঁদাবাজি লোহাগড়া উপজেলা থেকে নির্মূল করার লক্ষ্যে বিশদভাবে আলোচনা ও মতবিনিময় করা হয়।
উক্ত সভায় বিভিন্ন বক্তাগন তাদের বক্তব্যে বলেন, আমরা লোহাগড়া বাসি কোন প্রকার আইন শৃঙ্খলা বহির্ভূত কোন কাজ করবো না, অন্য কাউকে আইন শৃঙ্খলা বহির্ভূত কোন কাজ করতে দিব না।
আমরা সকলে একে অপরের প্রতি সম্পর্ক স্থাপন করে চলবো। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবো।
কলমকথা/হুমায়ূন
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।