
নুরুল হক,বার্তা সম্পাদক: শারদীয়া দূর্গা উৎসব উপলক্ষে মণিরামপুর উপজেলা হিন্দু যুব মহাজোট আজ কুলটিয়া ইউনিয়নে জলাবদ্ধ এলাকায় বস্ত্র বিতরণ করে।
মণিরামপুর উপজেলা হিন্দু যুব মহাজোটের আহবায়ক অভিজিৎ দত্ত বলেন, শারদীয়া দূর্গা উৎসব এর আনন্দ ভাগা-ভাগি করে নিতে ৫দিন ব্যাপি কর্মসূচির শেষ দিনে আমরা আজ কুলটিয়া ইউনিয়ন বস্ত্র বিতরণ করি । জলাবদ্ধ এ এলাকায় বস্ত্র দিতে গিয়ে মানুষের সীমাহীন দুর্ভোগ চেখে পড়ে। আমরা আমাদের সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।
এ বস্ত্র বিতরণ কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা হিন্দু যুব মহাজেটের যুগ্ম-আহবায়ক তারক দেবনাথ,যুগ্ম-আহবায়ক অমিত পাল, যুগ্ম-আহবায়ক অশোক মণ্ডল সহ ইউনিয়ন হিন্দু যুব মহাজোটের নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।