ছবি কলম কথা
ছবি কলম কথা

নিজস্ব প্রতিবেদকঃ রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর উদ্যোগে বিশ্ব তথ্য সুরক্ষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বর্ষসেরা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচার ও দ্যা ডেইলী বাংলাদেশ ডায়েরীর সম্পাদক ড. খান আসাদুজ্জামান।
মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূইয়া, দৈনিক সকালের সময়ের যুগ্ম সম্পাদক মানিক লাল ঘোষ, বাংলাদেশ মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা।
অনুষ্ঠানে যশোর জেলা আরজেএফ সেরা সমন্বয়কারী হিসেবে সাংবাদিক সুমন চক্রবর্তীকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সাংবাদিকসহ সুশীল সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তথ্য সুরক্ষার সাথে সাথে দেশ রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কলমকথা/বি সুলতানা
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।