
মোত্তাহিদ ইসলাম মারজান, উলিপুর উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল এর নামে শেখ রাসেল চত্বর প্রতিষ্ঠা করা হয়েছে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর চেয়ারম্যান রকিবুর রহমান, তৎকালীন মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, সাংগঠনিক সচিব কে এম শহিদ উল্যা’র (বর্তমান মহাসচিব) নির্দেশনায় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ, উলিপুর উপজেলা আওয়ামী লীগ,
উপজেলা প্রশাসন, উলিপুরের স্হানীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন সহ কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক দূর্দীনের কুড়িগ্রাম শেখ রাসেল পরিষদ এর কান্ডারী যার হাত ধরে কুড়িগ্রামে প্রতিষ্ঠিত হয় ও যাত্রা শুরু হয় শেখ রাসেল পরিষদের সহকারী অধ্যাপক শাহীনুর আলমগীর এর নেতৃত্ব ও সহযোগিতায় উলিপুরে এই চত্বর প্রতিষ্ঠা লাভ করে।
আরো সার্বিক সহযোগিতা করেছেন উলিপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উনিশ দশকের রাজপথের লরাকু সৈনিক বর্তমান শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আসাদুল হক।
চত্বরটির শুভ উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক এমপি মোঃ জাফর আলী।
এই চত্বরটি প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এর সাধারণ সম্পাদক বলেন, আমাদের উদ্যগ সারা বাংলাদেশে শেখ রাসেল পরিষদ প্রতিষ্ঠিত করা এবং প্রতিষ্ঠার লক্ষে কুড়িগ্রাম জেলা ও উলিপুর উপজেলা শেখ রাসেল পরিষদ এর উদ্যগে আমরা বাংলাদেশে প্রথম এই শহীদ শেখ রাসেলের নামকরনে শেখ রাসেল চত্বর নির্মাণ করতে পেরেছি এতে আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।