
শেখর মজুমদার স্বরূপকাঠি প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠীতে পূর্ব গুয়ারেখা গ্রামে বজ্রপাতে আবুল কালাম (৫৫) ও জাহানারা বেগম (৫০) দম্পত্তির মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে ছাগল রাখার ঘরে পলিথিন টানাতে গিয়ে ওই দম্পত্তির মৃত্যু হয়েছে।
গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর জানান, প্রচন্ড ঝড়ের মধ্যে বজ্রপাতে স্বামী ও স্ত্রী গুরুতর আহত হওয়ার পর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে কলাখালী বাজারের পল্লী চিকিৎসক সজলের কাছে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।
দরিদ্র কৃষক পরিবারের চার সন্তানের জনক জননীর এক সাথে মৃত্যু হওয়ায় এলাকায় শোকের মাতম বইছে। আবুল কালাম ওই গ্রামের মৃত আঃ কাদেরের পুত্র
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।