
মোঃরিয়াদ গাজী, নলছিটি ঝালকাঠি: উচ্চ শিক্ষার জন্য নলছিটি থেকে বরিশালগামী শিক্ষার্থীদের যাতায়াত সমস্যা সমাধানে ও হাফ ভাড়া কার্যকরের দাবিতে ইউএনও মহোদয়ের সাথে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান
করে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের ভলান্টিয়ার প্রতিনিধি দল আজ সকাল দশ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাক্ষাৎ কালে তারুণ্যের নলছিটি ইয়ুথ অর্গানাইজেশনের প্রতিনিধি দলে ছিলেন কো কনভেনর তাহমিদ আল মাহফুজ,
সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন রিফাত, দপ্তর সম্পাদক রাব্বি খলিফা, ভলান্টিয়ার নাঈম মল্লিক প্রমুখ। স্মারকলিপিতে সাক্ষর করেন নলছিটি থেকে বরিশালগামী বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ, সরকারি হাতেম আলী কলেজে নিয়মিত যাতায়াত কারী ভুক্তভোগী শিক্ষার্থী বৃন্দ
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।