
- বাংলাদেশ ফার্মাসিউক্যালস রিপ্রেজন্টটেটিভ এসোসিয়েশন ফারিয়া কেন্দ্রিয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব মহোদয়ের শেরপুরে শুভ আগমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান।
১৭ই আগস্ট মঙ্গলবার সকালে শেরপুর জেলা হাসপাতাল চত্ত্বর প্রাঙ্গনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ফারিয়া শেরপুর জেলা শাখা।
ফারিয়া শেরপুর জেলা শাখার সভাপতি আশিকুর রহমান আশিক এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের সার্বিক তত্ত্বাবধানে সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম এর সঞ্চালনায় উক্ত সংবর্ধনা অনুষ্ঠান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিক রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এনাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফারিয়া শেরপুর জেলা শাখার উপদেষ্টা ও শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন, বাংলাদেশ ট্রেঢ ইউনিয়ন সংঘের সদস্য তোফাজ্জল হোসেন প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।