ফরিদপুর চিনিকলে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর চিনিকলে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

হৃদয় শীল , মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালীতে দক্ষিণ বঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠন ফরিদপুর চিনিকলে কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের অর্থায়নে ও বাংলাদেশ সুগাক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীর বাস্তবায়নে গুণগতমান সম্পন্ন বীজআখ উৎপাদন ও বিস্তারের কৌশল শীর্ষক দিন ব্যাপি কৃষি বিভাগের জনবল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় ফরিদপুর সুগার মিলস লিমিটেডের প্রশিক্ষণ কমপ্লেক্স মিলনায়তনে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মাদ খবিরউদ্দিন মোল্যার সভাপতিত্বে বিএসআরআই বৈজ্ঞানিক কর্মকর্তা তাসফিকুর আমিন আপনের স ালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মোঃ আমজাদ হোসেন।
কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানীক কর্মকর্তা এবং প্রকল্প পরিচালক ড.মোঃ শামসুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর সুগার মিলস লিমিটেডোর মহাব্যবস্থাপক কৃষি মুহাম্মাদ আনিসউজ্জামান প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।