নন্দীগ্রামে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
নন্দীগ্রামে ইউএনও এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত এর সাথে নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবে নয়া কমিটির সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ জুলাই) বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস রুমে উক্ত মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহি কর্মকর্তা শিফা নুসরাত বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সমাজ ও দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য তিনি সকল সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম জুয়েল, সহ সভাপতি ফরিদ উদ্দিন শেখ, সাধারন সম্পাদক আবু সাঈদ, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক খায়রুল ইসলাম,
অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল গফুর, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য শাহিন আলম সাজু, সদস্য শফিউল আলম প্রমূখ। সভা শেষে নতুন কমিটির কাগজ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত এর হাতে তুলে দেন সভাপতি আমিনুল ইসলাম জুয়েল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।