মেলান্দহে ঈদ-উল আজহা উপলক্ষে বিজিএফ এর চাউল বিতরণ
মেলান্দহে ঈদ-উল আজহা উপলক্ষে বিজিএফ এর চাউল বিতরণ

মোঃ ছামিউল ইসলাম: জামালপুরের মেলান্দহ উপজেলা আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে অসহায় দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা বিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭জুলাই) সকালে ১০নং ঝাউগড়া ইউনিয়নের চেয়ারম্যান আন্জুমনোয়ারা চৌধুরী হেনার নেতৃত্বে আন্জুমনোয়ারা ফারুক অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এসব চাউল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ঝাউগড়া ইউপি সচিব তাসলিমা জাহান লিপা ও পরিষদের মেম্বার আলহাজ বেলায়েত হুসেন (বাবলু) মোঃ আমিনুল ইসলাম ( আলম) ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, মোরাদুজ্জামান মোরাদ, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার মোছঃ লাকি খাতুন, মোছাঃ গোলেছা বেগম প্রমূখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।