ঘাটাইলে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঘাটাইলে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক ও জামুয়িরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
শহিদুল ইসলাম খান হেস্ট্রিংস, সাগরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেকমত সিকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শহিদুজ্জামান ভিপি শহিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক সয়োরার আলম রুবেল,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু মোন্নাফ ছানা,উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ফরহাদ,
সাবেক ভিপি সাইদুর রহমান নিপু,উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লা-আল মামুন, আবু সাঈদ রুবেল (ভিপি রুবেল ) প্রমুখ। উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ,কৃষকলীগসহ বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।