চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো সিয়ামুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক তাদের গৌরবোজ্জ্বল সংগ্রাম ও সাফল্যের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা টাউন ক্লাবের সামনে উপস্থিত নেতাকর্মীরা।
এই সময় জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জেলা ক্লাবের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত,ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ।
আরও ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল গনি জোহার, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন।
আরও, ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো রোকনুজ্জামান। এবং স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য। পরে কেক কেটে ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠান এর সমাপ্ত করা হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।