মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুলাই (শনিবার) সকাল ১১ টায় মৎস্য কর্মকর্তার হলরুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন।
এসময় তিনি বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পযন্ত ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ন নিষিদ্ধ। এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ কারেন্ট জাল, ম্যাজিক জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও অভিযান অব্যহত থাকবে।
এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগীতা একান্ত ভাবে কামনা করেন। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ ও উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।