আসাদুল হক সবুজ, বরগুনাঃ গ্লোবাল টেলিভিশনের দুই সাংবাদিকের উপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী মুন্না বাহীনিকে দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে বরগুনা সাংবাদিক সমাজ।
শনিবার বেলা ১১টার সময় বরগুনা গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি হিমাদ্রি শেখর কেশব,র সভাপতিত্বে বরগুনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস, সাধারণ সম্পাদক সোহেল হাফিজ, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল কবির খোকন, সাধারণ সম্পাদক জহিরুল হক, আরজেএফ এর বরগুনা,র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে সন্ত্রাসী মুন্না বাহীনি কর্তৃক গ্লোবাল টেলিভিশন ভবনে প্রকাশ্যে এ জঘন্য সাংবাদিক হামলায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান বক্তারা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।