লালমনিরহাটে বিএনপির ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে-পদযাত্রা অনুষ্ঠিত
লালমনিরহাটে বিএনপির ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে-পদযাত্রা অনুষ্ঠিত

ফারুক আহমেদ সূর্য, লালমনিরহাট উপজেলা প্রতিনিধি: লালমনিরহাটে গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে- পদযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের বিশ্বরোডে ভাদাই ইউনিয়ন বিএনপি আয়োজনে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
এ সময় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুসসহ ভাদাই ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।