ছবি কলম কথা
ছবি কলম কথা

মোঃ আলমগীর হোসেন খাগড়াছড়ি : নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (১৭ এপ্রিল) সকালের দিকে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিরন জয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি হারুনুর রশীদ ফরাজি, সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি হারুন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলীম উদ্দিন রুবেল সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।