বোমা হামলার প্রতিবাদে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল
বোমা হামলার প্রতিবাদে টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল

জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ ২০০৫ সালের ১৭ আগস্ট, তৎকালীন জঙ্গিবাদী বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সংগঠিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মির্জা আনোয়ার হোসেন বাবুল ও সাধারন সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনের নেতৃত্বে ১৭ আগস্ট (বুধবার) সকালে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীর জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মিছিল নিয়ে পৌরউদ্যানে জেলা আওয়ামীলীগের আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদেন।
এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম-সাধারন সম্পাদক বিপ্লব খান, সাংগঠনিক তারিফ আহম্মেদ সোহাগ, সোবহান তালুকদার শুভ, মিজানুর রহমান খান সুমন, প্রচার সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান সোয়েব,কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক শেখ মফিজুর রহমান, সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা দিপু খান, শিশির দাস,নুরু সিকদার, এরশাদ, মামুন, মিলন,ইমন,দোলন,জীবন,দিপ্ততসহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।