এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ শাহিন আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ তাড়াশে গলায় রশি পেচিয়ে যুবকের আত্নহত্যা। সিরাজগঞ্জের তাড়াশে পারিবারিক কলহের জের ধরে সাগর আহমেদ (২৮) নামের এক যুবক গলায় রশি পেচিয়ে আত্নহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাঁদা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই গ্রামের মো: জেকের আলীর ছেলে ও এক সন্তানের জনক। স্থানীয়রা জানান, নিহত সাগর বিয়ের পর থেকে কোন কাজ কর্ম না করায় পারিবারিক কলহ লেগেই থাকতো। একপর্যায়ে সাগরের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে গেলে। সাগর রাতের কোন এক সময়ে ঘরের দরজা খোলা রেখেই নিজ শয়ন ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্তহত্যা করেন।
পরে বাড়ির লোকজন দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, পারিবারিক কলহের জের ধরে আত্নহত্যার খবর পেয়ে সকালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।