শায়েক আহমদ,জেলা প্রতিনিধি মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারের মানব কল্যান সংগঠন লছমী, গোবিন্দপুর, হরিশ্বরন এর উদ্যোগে ৭মার্চ শুক্রবার বাদ জুম্মা সংগঠনের সভাপতি ইমন আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা শায়েক আহমদ আহমদের নেতৃত্বে ৪০ পরিবারকে, এলাকার সকল প্রবাসী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের অর্থায়নে ৪০ টি পরিবারের বাড়িতে বাড়িতে সংগঠনের দায়িত্বশীলরা -সেহরি সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেন।

উপস্থিত ছিলেন, হাজ্বী আব্দুস সোবহাব,হরিশ্বরন,রুকন চৌধুরী,রায়হান মিয়া, জায়েদ আহমদ,রাজা মিয়া,আদর মিয়া,সাহেদ আহমদ,রুবেল আহমদ,রিফাত চৌধুরী,আতিক চৌধুরী,রাজন আহমদ,মিজান মিয়া।