
হৃদয় আহমেদ, কলমাকান্দা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে বুধবার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ইউনিয়ন কমান্ড কমিটি গঠন সম্পন্ন হয়েছে। লেংগুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধ চন্দন বিশ্বাস, আনোয়ার হোসেন আজাদ, মুজিবুর রহমান লাল মিয়া, নুরুল ইসলাম,আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুছ বাবুল। মোঃ ইমরান হোসেনকে সভাপতি, মোঃ জহিরুল ইসলাম ভূইয়া সদস্য সচিব ও কমল দাড়িংকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট লেংগুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমিটি গঠন করা হয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।