ছবি | দৈনিক কলম কথা
ছবি | দৈনিক কলম কথা

নুরুজ্জামান সরকার | জেলা প্রতিনিধি (নীলফামারী): নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের একতা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল, নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে।এছাড়াও আহত হয়েছে ১ ব্যবসায়ী।
আহত আফছার(৬৫)নামের হোটেল ব্যবসায়ী আহত হয়েছেন।ক্ষয়-ক্ষতির পরিমান ২০ লক্ষ টাকার উপরে ধারনা করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, রোববার-(৩০মে) দুপুর ১২ টার দিকে উপজেলার চরখড়িবাড়ী এলাকার একতা বাজারের আফছার আলী দোকান থেকে গ্যাস সিলিন্ডারে আগুনের সূত্রপাত ঘটে।তাতক্ষনিক তিনি আগুনে দগ্ধ হয়। আগুনে দগ্ধ ওই ব্যক্তি বর্তমানে প্রাথমিকভাবে চিকিৎসাধীন রয়েছে।
খবর পেয় স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।