
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর ২০২১ উপলক্ষে দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু’র ব্যক্তিগত উদ্যোগে করোনাকালীন মহামারীতে এলাকার দুঃস্থদের মঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ মে রোববার দিনাজপুর শহরের চাউলিয়াপট্টিস্থ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রাঙ্গণে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে এলাকার ৩৫০ জন অসহায় ও গরীব দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু।
এ সময় উপস্থিত ছিলেন নুরুল হক, মকলেছুর রহমান, জহুরুল, ফারুক সিকদার (পৌর আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য), সাহাবুদ্দিন, মতুল ইসলাম, আবু হেনা আজাদ বাবু, তরিকুল ইসলাম প্রমুখ। উক্ত ঈদ ও খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল ৫ কেজি, আটা ৪ কেজি, আলু ২ কেজি, লবণ হাফ কেজি, সরিষার তৈল হাফ লিটার, লাচ্ছা সেমাই হাফ কেজি, চিনি হাফ কেজি, গোসল করা সাবান ইত্যাদী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।