রাজশাহীর বাঘায় ট্রাকের ধাক্কায় সমেনা (৩৫) এক নারী নিহত হয়েছে। সে উপজেলার গৌরাঙ্গ পুর এলাকার সাবদুলের স্ত্রী এবং একই এলাকার মৃত মুক্তার মোল্লার মেয়ে।

সোমবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টায় বাঘা বাজারের মাদ্রাসা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সে উপজেলার চাকিপাড়া তার বোনের বাড়ি থেকে একটি ভ‍্যান যোগে নিজ বাড়ি গৌরাঙ্গ পুর ফেরার পথে ভ্যানটি বাঘা বাজারের মাদ্রাসা মার্কেটের সামনে পৌঁছলে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়।

সেই ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে চলন্ত ট্রাকের একটি চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় ঐ নারী। ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।