
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে ছেলে রুবেল রানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে এবং বাবা আবদুর রহমান দর্জি মেম্বার পদে লড়াইয়ে নেমেছেন। তারা শনিবার উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আবদুর রহমান দর্জি চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক। জানা যায়, ১৫টি চর নিয়ে চকরাজাপুর ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদের চৌমাদিয়াচর নিয়ে ২ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫৫৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫১ ও নারী ভোটার ৩০৫ জন।
আবদুর রহমান দর্জি ২০১৬ সালের ৪ জুন নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বর নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি ২০০৩ সালে এই ওয়ার্ডের মেম্বর ছিলেন।
২০২১ সালের ২৩ ডিসেম্বর নির্বাচনে আবারও তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেম্বর হতে যাচ্ছেন বলে জানা গেছে। উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান, রুবেল রানা চেয়ারম্যান পদে এবং আবদুর রহমান দর্জি মেম্বার পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।