লোহাগড়ার ইতনা ইউনিয়নের পাংখার চর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। উক্ত সংঘর্ষ নিরসনের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও লোহাগড়ার আওয়ামী লীগের নেতাকর্মীরা পাংখার চর গিয়ে দুই পক্ষের সংঘর্ষের আহত ব্যক্তিদের পর্যবেক্ষণ শেষে উভয়পক্ষকে একত্র করে সাময়িকভাবে মীমাংসা করে দেয়। এবং দুই গ্রুপের সাথে হাতে হাত মিলিয়ে সম্প্রীতির বন্ধন তৈরি করে দেন।

এলাকাবাসী সূত্রে ও আহত ব্যক্তিদের সাথে কথা বলে জানা যায় যে ইমরান কাজী মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার দেয়া সুশৃংখল শান্তির অভয় বাণী সম্প্রীতির বন্ধন কে অমান্য করে তিন-চারটে বাড়ি ভাঙচুর করেন এবং লুটপাট করেন।

স্বর্ণালংকার এলইডি টিভি নগদ টাকা ও দ্রব্য সামগ্রী লুট পাট করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। ক্ষতিগ্রস্থদের অভিযোগ, গত রবিবার রাতে পাংখারচর গ্রামের লিচু কাজী গ্রুপের ৫টি বাড়িতে প্রতিপক্ষ ইমরান কাজী গ্রুপের লোকজন ব্যাপক ভাংচুর এবং লুটপাট করে নিয়ে যায় ।

লিচুকাজী সহ তার লোকজন জানান, এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ ইমরান কাজীর লোকজন রাতের আধারে তাদের বাড়িঘরে হামলা চালায়। এ হামলায় ১টি ফ্রিজ, এলইডি টিভি ও ড্রেসিংটেবিল, ২টি শোকেস, ২টি আলমারি ও সোফাসেট ভাংচুর করেন। তা ছাড়া ও লিচু কাজীর ঘর থেকে নগত ৭০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার, এবং ২/৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এছাড়া ও ঘরের আসবাবপত্র, রান্নাঘর, বাথরুম, চুলা, জমির দলিলপত্র টিউবওয়েল, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি সাধন করে। তবে প্রতিপক্ষ ইমরান কাজীর লোকজন বাড়িঘর ভাংচুর ও লুটপাটের পর ও থেমে নেই।

লিচু কাজী বলেন ইমরান কাজীর সংঘ বদ্ধ চক্র পুনরায় আবার যেকোনো সময় সংঘর্ষের ও লুটপাটের নতুন রূপ নিতে পারে বলে জানান।
এলাকাবাসীসহ ক্ষতিগ্রস্থরা জানান, আধিপত্য বিস্তার নিয়ে নড়াইলের লোহাগড়া ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে দীর্ঘদিন ধরে ইমরান কাজী গ্রুপের লোকজনের মধ্যে সংঘাত চলে আসছে।

লিচু কাজী বলেন ,ঈদের পরে নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা দুই পক্ষকে শান্ত থাকার জন্য বলে যান। গত সোমবার শালিশের মাধ্যমে মিমাংস হওয়ার কথা ছিল । কিন্তু প্রতিপক্ষ আপোস মিমাংসার গুরুত্ব না দিয়ে পুনরায় সংঘর্ষ হয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটান। আমরা এর সুষ্ঠু সমাধান চাই, সংঘাত হামলা-মামলা কোনটাই চাইনা।