
হরতালের প্রতিবাদে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
হেফাজতে ইসলামের ডাকা হরতালে সাধারণ মানুষের জীবনযাপন স্বাভাবিক রাখা ও নৈরাজ্য ঠেকাতে মুন্সীগঞ্জে আওয়ামী লীগ নেতা মাহতাব উদ্দিন কল্লোলের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল পালন করা হয়েছে।
আজ রোববার (২৮ মার্চ) সকালে মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নির্দেশে এই কর্মসূচি পালন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি আল মাহমুদ বাবু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ সম্পাদক আপন দাস,সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বাদশা মিয়া,শহর সেচ্ছা সেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক হাসিব মোঃ রাফিউ, মুন্সীগঞ্জ শহর ছাত্রলীগ নেতা প্রমুখ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।