
বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডস্থ শান্তনীড় ভবনের ৫ তলার ছাদ থেকে পড়ে এক গৃহবধূ নিহত হয়েছেন।
আজ শনিবার (১৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ সুমাইয়া আক্তার জুই (৩০) ওই ভবনের ভাড়াটিয়া জসিম উদ্দীনের স্ত্রী। কোতোয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অসাবধানতাবশতঃ নিহত জুই পাচতলা ভবনের ছাদ থেকে নীচে পড়ে যায়। দ্রুত তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।