ফরিদপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দায় নিজ ঘরে ফারজানা আক্তার (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বসত ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ফারজানা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামের কৃষক আলী শেখের মেয়ে। তবে সে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ফারজানা তাদের বাড়ির বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা দেখতে পেয়ে ফারজানাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক এ সময় ফারজানাকে মৃত ঘোষণা করেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।