শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার বিকেলে উপজেলার লক্ষীখোলা কাগজীবাড়ি মাঠে লক্ষীখোলা বন্ধু মহল এ টুর্ণামেন্টের আয়োজন করে। ফাইনালে কপিলমুনি ফুটবল একাদশ ও মৌখালী ফুটবল একাদশের মধ্যে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় মৌখালী ফুটবল একাদশ কে ৪-০ ব্যবধানে পরাজিত করে কপিলমুনি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। টুর্ণামেন্টের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টার প্রোগ্রামার বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আমিরুল ইসলাম কাগজী। উদ্বোধক অতিথি ছিলেন এলাকার বৃতি সন্তান নবনিযুক্ত সচিব মোঃ তৌহিদুর রহমান। জয় কাগজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাফাত রহমান স্মৃতি সংসদ ঢাকা দক্ষিণ এর আহবায়ক মুজিবুর রহমান আনু ও ষোলআনা সমিতিরি পরিচালক সাংবাদিক আমিনুল ইসলাম বজলু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আসাদুজ্জামান খোকন, নজরুল ইসলাম, প্রভাষক আবু রাসেল কাগজী, যুবদলের সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর ইমরান সরদার, নিরাপদ সড়ক চাই এর সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, সাংবাদিক আব্দুল আজিজ, এসএম বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, রাবিদ মাহমুদ চঞ্চল, আসাদুল ইসলাম, সাবেক ব্যাংকার আব্দুল করিম, শাহীন গাজী, হারুনন, বিপ্লব ও আব্দুর রাজ্জাক সানা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।