খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)আসনে আ’লীগ মনোনীত প্রার্থী মোঃ রশীদুজ্জামান দলীয় নেতা-কর্মীদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে ১ মিনিট নিরাবতা পালন করেন।শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উন্নয়ন ধারা ও অসাম্প্রদায়িক চেতনার সমৃদ্ধ দেশ গঠনে নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্যে নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।উপস্থিত নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী’র সুপার সিলেকশন মোঃ রশীদুজ্জামানের নৌকা প্রতিকের বিজয়ে অঙ্গীকারবদ্ধ হন।এ সময় আরোও উপস্থিত ছিলেন মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মোঃ সাইফুল্লাহ আল মামুন,কয়রা আ’লীগের সভাপতি জি,এম মহসিন রেজা,সাধারন সম্পাদক নিশিথ রঞ্জন সানা,পাইকগাছা কমিটির সহ-সভাপতি সমীরন সাধু,সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা কওসার আলী জোয়াদ্দার,কাজল কান্তি বিশ্বাস,শেখ জিয়াদুল ইসলাম জিয়া,শাওনেয়াজ শিকারী,সাবেক চেয়ারম্যান মনছুর আলী গাজী,আঃ মজিদ গোলদার,ইকবাল হোসেন খোকন,মিজানুর রহমান,বিভুতী ভূষন সানা,গোলাম রব্বানী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন সম্পাদক বজলুর রহমান,ছাত্রলীগ সভাপতি পার্থ প্রতিম চক্রবর্তী সহ অনেকে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দেশ-বিদেশের সকল খবর সবার আগে পেতে কলম কথা এর ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।