অমল কৃষ্ণ পালিত,যশোর প্রতিনিধি: ভারতে ভালো কাজের প্রলোভনে পাচার হওয়া ৩ বাংলাদেশি নারীকে ২ বছর পর ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশের যশোরের বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্ৰেসন পুলিশ।
বুধবার (১ ফেব্রয়ারী) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের সহায়তায় পাচার হওয়া ৩ বাংলাদেশি নাগরিকদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেন।
ফেরত আসা ৩ বাংলাদেশি  হলেন,ঢাকার আলো আক্তার (১৬), মাগুরার আফরোজা খাতুন(২৭) ,ঢাকার সনিয়া আক্তার (২৮)।
ফেরত আসা ৩ বাংলাদেশি নারীদের আইনী সহয়তা দিতে জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থ্যা দায়িত্ব গ্রহন করেছেন।
যশোর জাস্টিজ এন্ড কেয়ারের সিনিয়র  প্রোগ্রামার অফিসার মুহিত হোসেন বলেন , ভাল কাজের প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালাল চক্রের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করে। এসময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। 
পরে তাদের আইনী সহয়তা দিতে ভারতীয় এস্টেট গভারম্যেন্ট সেল্টার হোম নামে একটি মানবাধিকার সংস্থ্যা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয় । দির্ঘ দুই বছর পর দুই দেশের সরকারের আন্তরিক সহযোগীতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পান। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের সনাক্ত করে আইনীসহয়তা চাই তবে তাদের সবধরনের সহযোগিতা দেওয়া  হবে বলে জানান এনজিও সংস্থার ওই  কর্মকর্তা।