ছবি কলমকথা
ছবি কলমকথা

মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর কুলটিয়া ইউনিয়নের আলিপুরে শ্রী শ্রী হরিদাস ঠাকুরের ১৭৬তম জন্মজয়ন্তী উদযাপন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সনাতনধর্মের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সুযোগ্য পুত্র সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা যুবলীগের সংগ্রামী আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি সহ উপজেলা যুবলীগ নেতাকর্মীর।
এসময়ে হরিদাসকাটি ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর কবির লিটনের নেতৃত্বে স্থানীয় অসংখ্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।