ফটোঃ কলম কথা
ফটোঃ কলম কথা
বাগেরহাটের মোংলায় কনিকা দাস (৫০) নামে এক মহিলার গলায় দড়ি দিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত কনিকা দাস মোংলার চাঁদপাই ইউনিয়নে কানাইনগর এলাকার বিধান দাস এর স্ত্রী।
শুক্রবার (১৩ মে) আনুমানিক রাত ১১ টার সময় কানাইনগর এলাকার নিজ বাড়িতে ঘরের আড়ার (চৌকাঠ) এর সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি আত্মহত্যা করেন।
এ বিষয়ে মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন,চাঁদপাই ইউনিয়নে এক গৃহবধু গলায় দড়ির ফাঁশ লাগিয়ে আত্মহত্যা করে। পুলিশ সদস্য সেখানে পাঠিয়েছি। তারা তদন্ত করছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।