অমল কৃষ্ণ পালিত:(যশোর)প্রতিনিধি: মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর সদরের বসুন্দিয়া মোড় বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশে এবং জেলা প্রশাসক মহোদয়ের সার্বিক সহযোগিতায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব ও ক্যাব যশোরের সদস্য আব্দুর রাকিব সরদার এবং জেলা পুলিশের নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়।

এসময় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি, পচা ও বাসী খাবার সংরক্ষণের দ্বায়ে বসুন্দিয়া মোড়ে মায়ের দোয়া সুইটস এন্ড রেস্টুরেন্ট কে নগত ৭০০০/- আর্থিক দণ্ড এবং ভারতীয় ওষুধ ও বিক্রয় নিষিদ্ধ বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পলবিক্রি, ড্রাগলাইসেন্স না থাকায় আছিয়া ফার্মেসিকে নগত ৩০০০/- অর্থ দন্ড প্রদান করেন।
সেই সাথে আরো একটি চালের দোকান ও একটি সারের দোকানে মূল্য তালিকা নিয়মিত প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন। এসময় ব্যাবসায়ী দেরকে সতর্ক করে করে বলেন পরবর্তী সময়ে একই অপরাধ করলে দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।