মণিরামপুর প্রতিনিধি: যশোরের মণিরামপুর পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক জামিরুল ইসলামের বড় ছেলে মাছুদুর রহমানকে দেখতে তাঁর বাড়িতে যান যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি কিডনি রোগে বেশ কিছু দিন ধরে অসুস্থ আছেন।
গতকাল ১৬ অক্টোবর সকাল ১০টার দিকে উপজেলার ১৩ নম্বর খানপুর ইউনিয়ন সফরকালে মুন্সিখানপুর গ্রামে মাছুদুর রহমানের বাড়িতে যান তিনি। এ সময় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মণিরামপুর উপজেলা শাখার আমির অধ্যাপক ফজলুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।