আইনশৃঙ্খলার পরিস্থিতি সাধারন মানুষের অনুকূলে রাখতে এবং ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিত্ব,থানা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মাসিক মতবিনিময় সভা করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন।
গতকাল ২০শে ফেব্রুয়ারী দুপুরে মণিরামপুর উপজেলা পরিষদের এলজিইডি ভবনের হলরুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।
সম্প্রতি উপজেলায় ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার প্রতি দৃষ্টি দিয়ে এ সভায় আলোচকেরা উপজেলা প্রশাসনের প্রতি আস্থা রেখে সাধারন মানুষের নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যাবস্থা রাখার অনুরোধ জানান।
মণিরামপুর উপজেলা প্রশাসনের এ মাসিক সভায় উপস্থিতি থেকে আলোচনা করেন,মনিরামপুর উপজেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন, যশোর জেলা বিএনপির সহ সভাপতি মোঃ আবু মুছা,সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নিস্তার ফারুখ,মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ গাজী সহ বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।