মণিরামপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদ উল আযহা পরবর্তী আলোচনা সভা, গণ-অভ্যুত্থানে আহত পরিবারকে সন্মাননা স্বারক প্রদান ও ছোট ছোট নৃত্য শিল্পীর পরিবেশনার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈদ পুনর্মিলনী করেছে মণিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।


১৩ই জুন বিকালে মণিরামপুর উপজেলা অডিটরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা,সন্মাননা স্বারক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার আহবায়ক রাশেদ খান।


হাসাইন ইকবাল সানির সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের আহবায়ক আল শাহরিয়ার।


শরীফ মাহমুদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার মূখ্য সংগঠক আব্দুল্লাহ আল মামুন লিখন, যুগ্ম আহ্বায়ক দেব্রত দাস, যুগ্ম সদস্য সচিব সোহানুর রহমান সোহান,তাসনিম হাসান বর্ষা, নাসিমুল বারী সাইমুম, সিয়াম, সৌহার্দ্য প্রমূখ।


সব শেষে ২৪’শের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া আহত শিক্ষার্থীদের পরিবারের মাঝে সন্মাননা স্বারক প্রদানের পর শিশু নৃত্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতি সন্ধার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করে মণিরামপুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈদ পুনর্মিলনী ২০২৫ এর অনুষ্ঠান।