মণিরামপুরে হৃদযন্ত্র সমস্যা জনিত অসুস্থতার পর সুস্থতা কামনায় আহ্বান
মণিরামপুরে হৃদযন্ত্র সমস্যা জনিত অসুস্থতার পর সুস্থতা কামনায় আহ্বান
মণিরামপুর প্রতিনিধিঃ মণিরামপুর পৌরসভার ৫নং ওয়ার্ড তাহেরপুর বাসীর উদ্যোগে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও তাহেরপুর ওয়ার্ডের বার বার নির্বাচিত সাবেক কাউন্সিলর মোঃ মফিজুর রহমান মফিজের শারীরিক সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার (৮ই ফেব্রুঃ) বিকেলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন মফিজুর রহমানের আশু রোগমুক্তি কামনায় বিশেষ এ দোয়া মাহফিলে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, স্বেচ্ছাসেবী সহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
তাহেরপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মোঃ মফিজুর রহমান সহ মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ক্যাডেট স্কীম কওমী মাদ্রাসা ও মসজিদের ইমাম মোঃ কবির ইসলাম।
উল্লেখ্য, উপজেলা বিএনপির সিনিয়র এ নেতা কয়েক দিন আগে হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন! হাসপাতালে ছুটে যান বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাও.রশীদ আহমেদ। খবর শুনে তাকে দেখতে যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি স্বতন্ত্র এমপি প্রার্থী এম.ইকবাল হোসেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এড.গাজী এনামুল হক সহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ। সাময়িক সুস্থতার পর নিজস্ব বাসভবনে বিশ্রাম থাকা অবস্থায় রবিবার (৮ই ফেব্রুঃ) সকালে আবারো অসুস্থতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্যা ঢাকায় নেওয়া হয়। সর্বশেষ তথ্য মোতাবেক, ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।