
এস এম তাজাম্মুল, মনিরামপুরঃ যশোর মনিরামপুর উপজেলার মনিরামপুর আদর্শ সম্মেলনী মাধ্যমিক বিদালয়ে (২৬ ফেব্রুয়ারি) শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ মনিরামপুর উপজেলা শাখার আয়োজনে মাদক, বাল্যবিবাহ ও স্মার্ট ফোনকে লাল কার্ড প্রদর্শন এবং দেশপ্রেমে জাগ্রত হতে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে। পরে শিক্ষার্থীরা নানান সামাজিক সমস্যা নিয়ে অতিথিদের কাছে প্রশ্ন করেন, অতিথিরা তা সমাধানে তাদের প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের পরিচালনায় ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুমার বিশ্বজিৎ মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরই আলম সিদ্দিক, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন, সংগঠনের মনিরাপুর শাখার সাধারণ সম্পাদক গৌরব সাহা, সাংগঠনিক সম্পাদক অভি হাসান প্রমুখ।
পরে শিক্ষার্থীরা উন্নত চরিত্র গঠনে মাদক, বাল্যবিবাহ ও ধর্ষণকে না বলে দেশপ্রেমী হওয়ার শপথ নেন। শিক্ষার্থীদের শপথ পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।