মণিরামপুর প্রতিনিধিঃ বৃহত্তর যশোরের আইনি সহায়তায় অতিদ্রুত সময়ে ইউনিয়ন পর্যায়ে জনসাধারণের করা অভিযোগের ভিত্তিতে এজলাস বসিয়ে সেটা নিষ্পত্তির জন্য পরিচালিত গ্রাম আদালত পুনরায় স‌ক্রিয়কর‌ণের কা‌জে অসামান‌্য অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসা‌বে পুরস্কৃত হয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।  বৃহস্পতিবার(৪ই জুন) রিফ্রেশার প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে য‌শো‌র জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান সম্মাননা স্মারক প্রদানের মধ্য দিয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন’কে এ সম্মানে ভূষিত করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ডি‌ডিএল‌জি মোঃ র‌ফিকুল হাসান।

‎উল্লেখ্য যে, দীর্ঘ কয়েক বছর যশোর জেলায় বন্ধ থাকা গ্রাম আদালতের সক্রিয়করণে ২০২৩ সালের সেপ্টেম্বর হতে শুরু হওয়া এ কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৫ সালের জুলাই হতে চলতি ২০২৬ইং সালের সক্রিয়তায় ও আদালতের এজলাস কক্ষ সজ্জিত করন এবং অভিযোগ নিষ্পত্তিতে সমগ্র  দেশের সেরা গ্রাম আদালতের দৃষ্টান্ত স্থাপনে এ পুরষ্কারে যশোর জেলার সেরা উপজেলা হিসাবে ভূষিত হয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।

‎শুধুই গ্রাম আদালত নই, মোঃ সম্রাট হোসেন একজন দক্ষ নির্বাহী কর্মকর্তার পাশাপাশি তিনি একজন মানবিক ব্যক্তিও বটে। তার কাছে অভিযোগ যে ব্যাক্তিই করুক তিনি সাধারণ মানুষকে সমান মর্যাদায় সম্মান দিতে জানেন বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছেন মণিরামপুর উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর অনুপম সরকার।

‎নিজস্ব অভিব্যক্তি প্রকাশে এ প্রতিবেদক’কে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট হোসেন জানান, এ সম্মাননা স্বারক আমার জীবনে অন্যতম স্মৃতি হয়ে থাকবে। তাছাড়া, সরকার আমাকে নিয়োগ দিয়েছে জনগণের সেবার জন্য, আমি সেটাই করে চলেছি।