মহিউদ্দিন সানি,রূপদিয়া (যশোর) থেকে।।

যশোর সদর উপজেলার রূপদিয়ায় সড়ক দুর্ঘটনায় বাদশা আলী(৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের মৃত বাহাদুর মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের দিকে নিহত বাদশা মোটরভ্যান যোগে রূপদিয়া বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে যশোর খুলনা মহাসড়কের নাফিজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের সামনে একটি কাঠ বোঝায় নছিমন ওভারটেক করার সময় নছিমনে ভ্যান বেধে গেলে বাদশা মহাসড়কের ওপর ছিটকে পড়েন। এসময় বিপরীতমুখী একটি ট্রাকের নীচে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এসময় ভ্যানচালক হবিবর রহমান আহত হন। ঘাতক ট্রাক ঢাকা মেট্রো-ট ১৮-৫০১৩ পুলিশ হেফাজতে আছে।