
যশোর সদর উপজেলার শাঁখারীগাতি মহিলা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফসিয়ার রহমান।
সভাপতি নির্বাচিত হওয়ায় বুধবার সন্ধ্যায় চেয়ারম্যান রাজু আহম্মেদকে ফুলেল শুভেচছা জানিয়েছেন তিনি।
এসময় তিনি যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ ও যশোর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম হিমু,আব্দুল আলীম,৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সালাম আসাদ পারভেজ, ইউপি সদস্য সুধান্য চন্দ্র দাস,হযরত আলী,আব্দুল মালেক,শাকীর গাজী, শিউলী খানম, তানজিলা খাতুন,স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক জাহিদ হোসেন, সভাপতি নাজমুল হাসান, যুবলীগ নেতা ইয়াসিন আলী সোহাগ, যশোর সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান আলী, নরেন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি সিদ্ধার্ত বিশ্বাসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।