
মোঃ মাসুম বিল্লাল,মণিরামপুর: যশোরের মণিরামপুর উপজেলার লাউড়ী রামনগর কামিল (এম.এ) মাদ্রাসায় গভর্নিং বডির অভিভাবক সদস্য পদের নির্বাচন বুধবার (৬ ই আগস্ট) উৎসবমুখর পরিবেশ বজায় রেখে অনুষ্ঠিত হয়েছে, সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতিতে জমে ওঠে ভোটগ্রহণ,মাদ্রাসাটিতে মোট ভোটার সংখ্যা ছিল ৬৫৯ জন,নির্বাচনে অংশ নেয় দুটি রাজনৈতিকভাবে সমর্থিত প্যানেল—বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্যানেল।
প্রার্থীরা ছিলেন, বিএনপি প্যানেল: আব্দুল গফুর (প্রতীক: আম), খালিদুর রহমান (প্রতীক: ছাতা)। জামায়াত প্যানেল: মাওলানা মারুফ হোসাইন (প্রতীক: বই), মাওলানা নূর নবী (প্রতীক: খেজুর গাছ)। সকালে কেন্দ্র ও আশপাশের এলাকায় ছিল উৎসবের আমেজ। নারী-পুরুষ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো,কেন্দ্রের বাইরে বসে বিভিন্ন খাবারের অস্থায়ী দোকান—চটপটি, পাপড়, বাদামসহ ছিল ব্যাপক জমজমাট আয়োজন।
তবে, বেলা ১১টার দিকে দুই প্যানেলের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে,মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে,স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,কেন্দ্রে মোতায়েন ছিল বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী,এমনকি সেনাবাহিনীর একটি টহল গাড়িকেও এলাকায় টহল দিতে দেখা যায়।
নির্বাচন শেষে ফলাফলে জামায়াত-সমর্থিত প্রার্থীরা উভয় পদেই বিজয়ী হয়েছেন,এবতেদায়ী ও দাখিল স্তরে:মাওলানা মারুফ হোসাইন (প্রতীক: বই) পেয়েছেন ২৩৯ ভোট,প্রতিদ্বন্দ্বী খালিদুর রহমান (প্রতীক: ছাতা) পেয়েছেন ১৮৭ ভোট,কামিল স্তরের সাধারণ অভিভাবক সদস্য:মাওলানা নূর নবী (প্রতীক: খেজুর গাছ) পেয়েছেন ২৪৭ ভোট,প্রতিদ্বন্দ্বী আব্দুল গফুর (প্রতীক: আম) পেয়েছেন ১৮০ ভোট। শ্যামকুড় ইউনিয়ন দীর্ঘদিন ধরে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, এই ইউনিয়নেই মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর বাড়ি অবস্থিত। এই প্রেক্ষাপটে জামায়াত-সমর্থিত প্রার্থীদের বিজয়কে তারা “গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাফল্য” হিসেবে দেখছে,স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের আস্থা ও সমর্থন আদায় করেই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিজয়ের পথ সুগম হবে এমনটাই বিশ্বাস জামায়াতের সমার্থকদের।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।