ইসলামিক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ
ইসলামিক ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ

মোঃ হিরু মিয়া, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ইসলামিক ফাউন্ডেশনের শ্রেষ্ঠ কেয়ারটেকার, শিক্ষক ও শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক একেএম ফজলুর রহমান।
বক্তব্য রাখেন মোহাম্মদ মনিরুজ্জামান,মাওলানা ওবায়দুল্লাহ ও ফিল্ড অফিসার মিজানুর রহমান।অনুষ্ঠান শেষে জেলার শ্রেষ্ঠ তিনজন কেয়ারটেকার,সদর উপজেলার তিনজন শ্রেষ্ঠ শিক্ষক ও প্রাক-প্রাথমিক কেন্দ্রের তিনজন ও কুরআন শিক্ষা কেন্দ্রের তিনজন শিক্ষার্থীকে ইসলামিক ফাউন্ডেশনের বই উপহার দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতীর শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।