নড়াইল প্রতিনিধিঃ আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ দলিল লেখক সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আলম খান সজল।
গত ২৩ সেপ্টেম্বর(বুধবার) নড়াইল সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে উপস্থিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শামীম আকবর খান ও মশিয়ার রহমান মোল্লার নিকট হতে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
উল্লেখ্য যে, জেলা সমবায় অফিসারের অফিস আদেশের মাধ্যমে নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতির নির্বাচনে যথাক্রমে ১। সভাপতি ২। সহ-সভাপতি ৩। সাধারণ সম্পাদক এবং ৩জন নির্বাহী সদস্য নিয়ে মোট ৬টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র জমাদানের শেষ ২৯ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ৩০ সেপ্টেম্বর, বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ১৩ অক্টোবর, ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশ ২২ অক্টোবর।
মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে সর্বপ্রথম মনোনয়নপত্র সংগ্রহ করে এবং উপস্থিত সকল ভোটারদের সাথে কুশল বিনিময় করেন সাজ্জাদ আলম খান সজল।
দীর্ঘদিনের নানামুখী জটিলতা ও দলিল লেখকদের মাঝে বৈষম্য দূরীকরণের অঙ্গিকারকে সাধুবাদ জানিয়ে সভাপতি হিসেবে নির্বাচিত করার আশ্বাস দিয়েছেন ভোটাররা। এদিকে সাজ্জাদ আলম খান সজল মনোনয়নপত্র সংগ্রহ করাতে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকেরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।